জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে লৌহজং নদীতে নিখোঁজ দুই শিশু, একজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন লৌহজং নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে মেহেদী হাসান (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিখোঁজের ৩ ঘন্টা পর বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজের স্থান থেকে কয়েকশ' গজ দক্ষিনে নদীর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ অপর শিশু আব্দুল্লাহ হাসান আদিবকে (১০) এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত মেহেদী হাসান (৮) পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মো. শফিকুল ইসলামের একমাত্র সন্তান। সে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিখোঁজ অপর শিশু আব্দুল্লাহ হাসান আদিব একই এলাকার আব্দুল করিমের ছেলে। সে স্থানীয় মার্কাজ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এদিকে মেহদীর মরদেহ উদ্ধার ও আদিব নিখোঁজ থাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিশু মো. লাবীব মিয়া বলেন, তারা তিন বন্ধু মিলে স্টেডিয়াম ব্রিজের কাছে লৌহজং নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে ছিল। হঠাৎ করে পা পিছলে মেহেদী ও আবিদ নদীতে পড়ে যায়, সে চেষ্টা করেছিল তাদের বাঁচাতে।  এদের মধ্যে

 মেহেদী তার হাতও ধরে ছিল কিন্তু স্রোতের কারণে তাঁকে ধরে রাখতে পারেনি। দুই জনেই দ্রুত স্রোতে ভেসে যায়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। 

স্থানীয় রহিজ মিয়া জানান, লাবিবের চিৎকার শুনে তিনি দ্রুত নদীর পাড়ে ছুটে যান। ততক্ষণে দুই শিশু নদীর স্রোতে ভেসে যায়। তিনি সহ স্থানীয় বেশ কিছু লোক দ্রুত নদীতে নেমে তাঁদের খুঁজতে শুরু করেন। তবে তাদের কোন চিহ্ন দেখতে না পেয়ে নদী থেকে উঠে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

নিহত মেহেদী হাসানের মা অন্তরা বেগম জানান,মেহেদী প্রতিদিনের ন্যায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসে বাসায় খাওয়া-দাওয়া করে দুপুর ১টার দিকে বাসা থেকে বের হয়ে যায়।  কিছুক্ষণ পরেই তিনি জানতে পারেন মেহেদী নদীতে ডুবে গেছে। পরে বিকাল ৩টা ৪৫মিনিটের দিকে মেহেদীর মরদেহটি নদী থেকে উদ্ধার করে ডুবুরি দল। একমাত্র ছেলে হারিয়ে পাগল পায় তিনি। বার বার মুর্ছা যাচ্ছেন তিনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন জানান, খবর পেয়ে বুধবার দুপুর ২ টার দিকে দুইজন ডুবুরিকে নদীতে নামানো হয়। তবে নদীর তলদেশে প্রচুর পরিমাণে ময়লা ও আবর্জনা থাকার কারণে উদ্ধার অভিযানে সমস্যা তৈরি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি নৌকা এনে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়।  বিকাল আনুমানিক ৩ টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে কয়েকশো গজ ভাটিতে মেহেদীর মরদেহটি পাওয়া যায়। 

তিনি আরও জানান, পরে বাদ মাগরিব আলোক স্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের দিনের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফজর নামাজের পর আলো পাওয়া সাপেক্ষে নিখোঁজ অপর শিশু আব্দুল্লাহ হাসান আদিবকে উদ্ধারে অভিযান শুরু করা হবে।

এদিকে সংবাদ পেয়ে নিহত শিশু মেহেদী ও নিখোঁজ শিশু আদিবের বাড়িতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহিন। তারা পরিবার দুটির প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Tag
আরও খবর