কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার


তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শনিবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফেরত দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে জনপ্রিয় নেতাকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সুপারিশ এবং ঘটনাটি পুনর্বিবেচনার মাধ্যমে তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। জনপ্রিয় এ নেতার বহিষ্কারাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য  তালতলী বিভিন্ন পর্যায়ের মানুষের দাবি করে আসছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতাকে আবারও দলে ফিরিয়ে নেওয়ায় অনেকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,আমার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ কেন্দ্রীয় বিএনপি প্রত্যাহার করায় আমি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিএনপি আমার রাজনৈতিক পরিচয়, আদর্শ ও বিশ্বাসের জায়গা। এই পরিবারের অংশ হয়ে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি সবসময় দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেছি এবং ভবিষ্যতেও সংগঠনের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেব। তালতলীর তৃণমূল নেতাকর্মীরা যেভাবে আমার পাশে থেকেছেন, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।
আগামী দিনে দলকে সুসংগঠিত করা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে