জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

ঘূর্ণিঝড় ‘হামুনথ মোকাবিলায় তালতলীতে জরুরী প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় ‘হামুনথ মোকাবেলায় দেশের সর্ব দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মঙ্গলবার(২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে সভায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, ওসি শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম,পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার,কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাচ্ছু মিয়া,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,সাংবাদিক হাইরাজ মাঝিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

এ সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে,সাইক্লোন সেন্টারের পাশাপাশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত হয়। এসব কেন্দ্রে শুকনা খাবার এবং শিশু খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা ও জনগণকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কর্মী প্রস্তুত থাকবে।


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে