কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

সাতক্ষীরায় তালায় বিএনপির ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন

সাতক্ষীরার তালায় বিএনপির ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) তালার বি দে সরকারি ম্যাধমিক বিদ্যালয়ের মাঠে বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়।

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণালকান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,চেয়ারম্যান মফিদুল হক লিটু,সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান উপজেলা মহিলা দলের নেতী মেহেরুনেসা মেরি প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,এই জুলাই মাসে আমাদের চোখে ভেসে ওঠে দুই হাত প্রসারিত করা আবু সাঈদের মুখ। শেখ হাসিনার বুলেট তার বুক ভেদ করে। আমাদের মনে পড়ে চট্টগ্রামের অসীমের আত্মত্যাগের কথা। জুলাই গণ অভঅভ্যুত্থানে অনেকে অন্ধ হয়েছে,পঙ্গু হয়েছে। আমরা বিজয়ের বর্ষ পূর্তিতে তাদেরকে গভীর ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি।

তিনি আরও বলেন,৫ আগস্ট এই স্বৈরাচারের হাত থেকে মুক্তির আন্দোলন কেউ একভাবে দাবি করতে পারে না। সকল শ্রেণী পেশার মানুষের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। দীর্ঘ পনের বছর তিনি জাতিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখে ছিলেন। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে আসবে। এই দীর্ঘ শাসন আমলে আমাদের দশ হাজারের বেশি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসে ১৯৭১ সালে রণাঙ্গনে জীবন বাজি রাখেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোস না করে দেশে ছিলেন। তাদের উত্তরসূরি তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তার এই নির্দেশনায় জাতি ঐক্যবদ্ধভাবে আগামীর নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করবে।সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিজয়ী রালী বের হয়ে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।তালা উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তা বাদী দল ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী বর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

Tag
আরও খবর