আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

মাগুরার শ্রীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা রিটার্নিং কর্মকর্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাগুরা-১ আসনের সদর-শ্রীপুর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে তিনি শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন শুরু করেন। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন লে. কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পরিদর্শনকারী দলটি শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলার ৫৮টি কেন্দ্রসহ জেলার ৩০১টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। যাতায়াত ও নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট সামনে রেখে আমরা মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করেছি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।



Tag
আরও খবর