দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।


বুধবার (৩০ সেপ্টেম্বর) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।


মাহমুদুল হক রুবেল বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে মাদক ও চোরাচালানের মালামাল জব্দ এবং বাহককে আটক করলেও অনেক ক্ষেত্রে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।


চোরাচালান বন্ধে সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সীমান্তসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও বিজিবির টহল বাড়ানোর নির্দেশ দেন।


তিনি বলেন, যেকোনো ধরনের অপরাধপ্রবণতা ও বেআইনি কর্মকাণ্ড দ্রুত বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে ব্যক্তি যত শক্তিশালীই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


সভায় উপজেলার সার পরিস্থিতি নিয়েও খোঁজ নেন সংসদ সদস্য। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন ও বাফার গোডাউন কর্মকর্তার কাছে এলাকায় সারের কোনো সংকট রয়েছে কি না জানতে চান তিনি।


জবাবে বাফার গোডাউন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এলাকায় সারের কোনো সংকট নেই। গোডাউনে যে পরিমাণ সার মজুত রয়েছে, তা দিয়ে আগামী অন্তত চার মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। ফলে আপাতত সারের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই।


সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, ঝিনাইগাতী থানার ওসির প্রতিনিধি কানাই লাল, সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং করণীয় নিয়ে মতামত দেওয়া হয়।

Tag
আরও খবর