দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থিতিশীল আর্থসামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় সেপ্টেম্বর মাসজুড়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার ৬৬টি এসআরজি দলের সদস্য ও সদস্যদের স্বামীদের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণে মোট ১ হাজার নারী-পুরুষ অংশ নেন। এর মধ্যে নারী ৫০০ জন এবং পুরুষ ৫০০ জন।


এছাড়াও টিভেট ফোরাম ও টিভেট অভিভাবকদের জন্য পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচিতি পর্ব এবং সীড্স কর্মসূচির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে মানসিক স্বাস্থ্য কী, মানসিক চাপ ও দৈনন্দিন জীবন, মানসিক চাপ মোকাবিলা ও নিজের যত্ন, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং সংকটে থাকা ব্যক্তিকে কীভাবে দেখা, শোনা ও সংযোগ করা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পরিবারে মানসিক সহায়তা প্রদান, মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনের সময় প্রাথমিক মানসিক সহায়তা দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।


ঝিনাইগাতী উপজেলায় মোট ৮ জন প্যারা কাউন্সিলর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক চাপ মোকাবিলা এবং পরিবার ও সমাজে পারস্পরিক মানসিক সহায়তার গুরুত্ব সম্পর্কে ধারণা দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সংকটকালীন সময়ে মানুষ একে অপরকে প্রাথমিক মানসিক ও শারীরিক সহায়তা প্রদানে আরও সক্ষম হবে।


Tag
আরও খবর