নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিলেটের সাদা পাথরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের উৎসব মুখর শিক্ষা সফর

মহান আল্লাহর কুদরতি সৃষ্টি অবলোকন, ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, জ্ঞান সমৃদ্ধকরণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর এক প্রকৃতিক পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৩ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহিরের) উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের গাড়িটি সিলেটের ভোলাগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন স্পট সাদা পাথরের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি বাস্তবায়ন করা হয়। জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী শিক্ষা সফরে শিক্ষার্থীদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, শিক্ষক, অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা, ডেলিগেটদের অনুভূতি প্রকাশ, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। ঝুড়িতে বল নিক্ষেপ এবং হাড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীন সঞ্চালনায় সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এর সিলেট জোনের সদস্য মনুজ কানু, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক মাহমুদুল হাসান সুমন এবং রানা খান। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, শর্মি রানী ঘোষ, জয়া রবি দাশ, মাহমুদা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি এবং মুক্তি রানি কানু গুপ্তা। শিক্ষা সফরে ৭০ জন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল। বৃহস্পতিবার রাত ১০টায় শ্রীমঙ্গলে শিক্ষা সফরের গাড়িটি ডেলিগেটদের নিয়ে নিরাপদে পৌছে।

আরও খবর