নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে গাছে গাছে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের ঘ্রাণ

শীতকাল বিদায়ের পথে, মাঘের শেষ দিকে ফাগুনের ছোঁয়া অনুভূত হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়। মাঘের শেষ দিকেই শ্রীমঙ্গলে শুরু হয়েছে বসন্তের আগমন। 

বিশেষ করে শ্রীমঙ্গলের আম বাগানগুলোতে ইতোমধ্যে দেখা যাচ্ছে আমের মুকুল। গাছগুলোতে ফুটে উঠেছে সোনালি হলুদ রঙের আমের মুকুল, যা চারপাশে ছড়াচ্ছে মনকাড়া ঘ্রাণ। মুকুলের গন্ধ বাতাসে মিশে প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলছে, আর গাছগুলোতে মৌমাছি ও পাখিরা ভীড় করছে।

শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগ, কলেজ রোড  সন্ধানী আবাসিক এলাকা, কালিঘাট রোড, সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা, সদর ইউনিয়ন, আশিদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদসহ প্রায় ৯টি ইউনিয়নের গ্রামাঞ্চল ও শহরের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে আম গাছের মুকুল। 

চা বাগান এলাকাগুলোতে সবচেয়ে বেশি মুকুল এসেছে, যেখানে আম গাছের পরিচর্যা বিশেষভাবে হয়। নতুন আম জাতের গাছগুলোও এ বছর বেশি দেখা যাচ্ছে।

গত দুই সপ্তাহ থেকে গাছে মুকুল আসতে শুরু করেছে এবং আবহাওয়া বিশেষভাবে সহায়ক থাকায় গাছগুলোতে মুকুলের সংখ্যা বাড়ছে। তবে, শীতকাল এবছর অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম ছিল, কিন্তু মাঘ মাসের শেষ পর্যায়ে তেমন মেঘ দেখা যায়নি। তাছাড়া, শিলাবৃষ্টি হলে মুকুলের ক্ষতি হতে পারে, তবে বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকলে শ্রীমঙ্গলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলার আম চাষীরা ইতোমধ্যেই গাছগুলোর পরিচর্যা শুরু করেছেন। আব্দুল জলিল এবং শিপন মিয়া জানাচ্ছেন, গত দুই সপ্তাহ ধরে আম গাছগুলোতে মুকুল এসেছে এবং তারা গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করেছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। তিনি আরও বলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর গাছের পরিচর্যার জন্য সাইপারম্যাক্সিন ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছে যাতে মুকুলের রোগবালাইয়ের আক্রমণ রোধ করা যায়। বিশেষভাবে হপার বা শোষকজাতীয় পোকা আক্রমণ প্রতিরোধ না করলে ফলন কমে যেতে পারে। তবে, প্রকৃতির সহায়তায় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে বাগান মালিকরা আশা করছেন এই মৌসুমে তারা আম থেকে লাভবান হবেন।


আরও খবর