নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে টমটমের ধাক্কায় গুরুতর আহত ৮ বছরের শিশুর চিকিৎসার জন্য সাহায্য কামনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে গতকাল (২০ জানুয়ারি) এক মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছরের শিশু শাওন মিয়া গুরুতর আহত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোড বিজিবি সেক্টর সংলগ্ন সড়কে চলন্ত ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার নূরানি প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার পর স্থানীয়রা শাওনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত, প্রচণ্ড রক্তক্ষরণ এবং নাকে ও হাতে আঘাত রয়েছে। শাওনের অপারেশন ও প্লাস্টিক সার্জারি প্রয়োজন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে হবে, যার জন্য প্রায় লাখ টাকা খরচ হতে পারে।

শাওনের পিতা মো. শাহিন তার অসচ্ছলতার কথা জানিয়ে বলেন, আমি কাঠ মিস্ত্রির কাজ করি, খুব কষ্টে জীবিকা নির্বাহ করি। আমার ডান কিডনি নষ্ট, নিজের চিকিৎসা করতে পারি না, এখন ছেলের চিকিৎসা করার জন্য কোথা থেকে টাকা পাবো বুঝতে পারছি না। তিনি দেশে-বিদেশে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ বলেন, শাওন রাস্তা পারাপারের সময় হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি অবৈধ ব্যাটারি চালিত টমটম ধাক্কা দেয়। তার চিকিৎসার জন্য বিত্তবানদের সহায়তার প্রয়োজন।"তিনি প্রশাসনের কাছে টমটম চালককে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এঘটনায় স্থানীয় জনগণও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল থানা পুলিশকে অবৈধ টমটমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

শাওনের চিকিৎসার জন্য সহায়তা পাঠানোর জন্য তার পিতার বিকাশ নম্বর: 01705-220546

Tag
আরও খবর