নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্রেতা সাধারণের স্বস্তি ফেরাতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিনা লাভের বাজার’ চালু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতা সাধারণের স্বস্তি ফেরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে 'বিনা লাভের বাজার'।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে আবু হানিফা ও কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে বিনা লাভের বাজার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদার, শ্রীমঙ্গল প্রতিনিধি হায়দার আলী, সাইদ আহমদ সাদি, কামরুল ইসলাম, আহসানুর রহমান রনি, রানা আহমেদ, উম্মে রাফিসা মাইমুনা, মীম আক্তার, সাদিয়া আক্তার, কমলগঞ্জের প্রতিনিধি জালাল আহমদ, শাহিন মিয়া, নাজমিন বেগমসহ সাধারণ শিক্ষার্থীরা।

দুপুরে সরজমিন 'বিনা লাভের বাজারে গিয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরণের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন। 

সবজি কিনতে আসা শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা চা শ্রমিক দীপ বোনার্জি বলেন, বাজারের চেয়ে এখানে সবজির দাম অর্ধেক কম থাকায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন তিনি। 

শহরের বাসিন্দা গৃহিণী সেলিনা বেগম বলেন, বাজারে সবজির দাম দিগুণ। তাই এখান থেকে কয়েক প্রকারের সবজি কিনে তৃপ্তি পেয়েছি। বিনা লাভের বাজারে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে।

'বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম আবু হানিফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে শুরু হওয়া বাজারটি আমি এবং কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে আজ শুরু হয়েছে।

বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের সবজি জোগান দিতেই মূলত এই বিনা লাভের বাজার শুরু করেছি।

বাজারে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজক সংশ্লিষ্টরা। 

আরও খবর