জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে দ্বিতীয় দিনের মতো দলিল লেখকদের কর্মবিরতি পালন, দাতা-গ্রহীতাদের চরম ভোগান্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গতকালের ন্যায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি শ্রীমঙ্গল উপজেলার সদস্যরা।

এর ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছর, অন্যদিকে জমি নিবন্ধন করতে আসা দাতা-গ্রহীতারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। 

দলিল লেখকদের অভিযোগ, শ্রীমঙ্গলে সম্প্রতি আসা উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর প্রতি দলিলের মূল্যের উপর ১% থেকে ৫% পর্যন্ত কমিশন না দিলে কোনো দলিল করতে চান না। তাছাড়া প্রতিটি দানপত্র দলিল, এওয়াজ দলিল, ওছিয়তনামা দলিল, বায়না দলিল, নাদাবি দলিল, বাটোয়ারা দলিল, হেবা দলিল থেকে ৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ নিয়ে থাকেন। কথা অনুযায়ী তাকে টাকা না দিলে বিভিন্ন আইনী ফাঁক-ফোকর আর অজুহাত দেখিয়ে দলিল করতে চান না। এছাড়াও দুর্নীতির মাধ্যমে তিনি গত দুই মাসে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছেন। দলিল লেখকদের কেউ শংকর কুমার ধরের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাইলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার, তুচ্ছ-তাচ্ছিল্যসহ অসদাচরণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান জানান, সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর গত ২২ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যোগদানের পর থেকে দলিলের দাতা-গ্রহীতা ও লেখকদের সাথে অশালীন আচরণ এবং অনৈতিক ও অযৌক্তিক লেনদেন করে আসছেন। তিনি দলিল রেজিস্ট্রিতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দাবি করেন এবং টাকা না পেলে দলিল আটকে দেন। অথচ দেশের সকল জেলা, উপজেলা, সিটি এলাকায় উত্তরাধিকারী দলিল করতে আইনে কোনো বাধা নেই। কিন্তু আমাদের এখানে উত্তরাধিকারী সম্পত্তি রেজিস্ট্রি করতে হলে সাব-রেজিস্ট্রারকে আলাদাভাবে সন্তুষ্ট করতে হবে। এ ছাড়া দলিল রেজিস্ট্রি করতে গেলে তিনি এটি নেই, সেটি নেই বলে হয়রানি করেন। বিভিন্ন সময়ে দলিল লেখকরা এর প্রতিবাদ করলেও কোনো সমাধান হয়নি। উল্টো তাদের সাথে অসদাচরণসহ নানা কারণ দেখিয়ে দলিল আটকে দেন তিনি। তাই বাধ্য হয়ে সাব-রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে শ্রীমঙ্গল উপজেলার সকল দলিল লেখকদের সাথে নিয়ে গতকাল থেকে কর্মবিরতি পালন শুরু করি, আজও অব্যাহত রয়েছে। বিষয়টি সমাধানের আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা দলিল লেখা বন্ধ রাখবো। 

এদিকে গতকাল থেকে শুরু হওয়া দলিল লেখকদের কর্মবিরতি চলমান থাকায়
জমি নিবন্ধন করতে আসা দাতা-গ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আবার অনেকে দূর-দূরান্ত থেকে এসে দলিল না করেই বাড়ি ফিরে যাচ্ছেন।

কর্মবিরতির কারণে জমি নিবন্ধন করতে আসা জমির দাতা ও গ্রহীতারা ভোগান্তির শিকার হতে হচ্ছেন এমন অভিযোগের ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর বলেন, কর্মবিরতি বা যেকোনো কর্মসূচি পালন করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। আমি তো কারো অধিকারে বাধা দিতে পারি না। দলিল লেখকদের কোনো অভিযোগ বা দাবি-দাওয়া থাকলে তারা আগে আমাকে বলতে পারতো, তারা আমাকে না বলে কর্মবিরতি পালন করছেন, এখন তো আমি তাদের কিছু বলতে পারি না।

উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে দলিলের রেজিস্ট্রি ফি বেশি হলে তো দিতেই হবে। সব দলিলের রেজিস্ট্রি ফি এক না। সরকারি বিধান অনুযায়ী সব টাকা ব্যাংকে জমা দিতে হয়। আমার কাছে নগদ টাকা দেওয়ার কোনো বিধান নেই, সুযোগও নেই। আমি সরকারি ফি'র বাইরে কারো কাছ থেকে বাড়তি কোনো টাকা নেইনি।
Tag
আরও খবর