জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল থেকে ফেনিতে লাশ পৌছাতে গিয়ে এম্বুলেন্স চালক নিজেই লাশ হয়ে ফিরলেন

পরিবারে চলছে শোকের মাতম

সড়ক দুর্ঘটনায় এম্বুলেন্স চালক আব্দুল খালেক ঘটনাস্থলে নিহত, আহত ১, 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বেচ্চায় রক্তদান সংগঠন শ্রীমঙ্গল ব্ল্যাডম্যান সংগঠন কর্তৃক পরিচালিত ব্লাডম্যান এম্বুলেন্স সার্ভিসের চালক আব্দুল খালেক (২৩) গতকাল বিকেলে শ্রীমঙ্গল থেকে লাশ নিয়ে ফেনি যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক আব্দুল খালেক নিহত হন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক। 

ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর রহমান জুয়েল, বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এম্বুলেন্স চালক নিহত হয়েছে এবং তার সাথে থাকা হেল্পার জাহান (১৯) আহত হয়ে মাধপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন এখন আমি বিজয় নগর থানায় আছি। এ ঘটনায় খাতিহাতা হাইওয়ে থানা ট্রাকটিকে আটক করেেছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়না তদন্ত শেষে আজ বিকেলেই শ্রীমঙ্গলে নিয়ে আসা হবে।

এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবারসহ শ্রীমঙ্গল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাশ পৌছাতে গিয়ে চালক নিজেই লাশ হয়ে ফেরার ঘটনাটি বড় মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে জানিয়েছেন ব্লাডম্যান শ্রীমঙ্গলের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন বাচ্চু। তিনি বলেন নিহতের পরিবারের পাশে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ব্লাডম্যান শ্রীমঙ্গল।


Tag
আরও খবর