নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে রিডিং ও রাইটিং হসপিটালের কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে মতবিনিময়

পিছিয়ে পড়া দূর্বল শিক্ষার্থীদের সবল করতে উপজেলার শতাধিক স্কুলে চালু হওয়া রিডিং ও রাইটিং হসপিটাল কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে করণীয় বিষয়ক মতবিনিময়


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া দূর্বল শিক্ষার্থীদের সবল করতে উপজেলা শতাধিক স্কুলে চালু হওয়া রিডিং ও রাইটিং হসপিটাল কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাশ।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যাণ দেব, উপপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তী প্রমূখ।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীমঙ্গলে শিক্ষার হার বাড়াতে চা বাগান এলাকায় ৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। যার ফলে শ্রীমঙ্গল উপজেলায় এখন ঝড়েপড়া রোধ হয়েছে। একই সাথে করোনার সময় লেখা পড়া না করায় বর্তমান তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর একটা অংশ রিডিং ও রাইটিংএ অনেক দূর্বল। এই শিক্ষার্থীদের জন্য স্থাপিত হয় রিডিং ও রাইটিং হসপিটাল। যেখানে খেলার ছলে শিখানো হয় রিডিং পড়া। যা এখন অনুকরনীয় একটি কৌশল। বক্তারা বলেন, শুধু শ্রীমঙ্গল নয় সারা দেশের দূর্বল শিক্ষার্থীদের জন্য দেশের সর্বত্র এই কৌশল চালু করা প্রয়োজন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় যোগদানের পর তিনি নিয়মিত বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের এ দূর্বলতা উপলব্দি করেন। এ পেক্ষিতে এর সমাধানে শিক্ষক, শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। শ্রীমঙ্গল সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ভূইয়া বিশেষ এই কৌশলটির প্রস্তাবনা দেন। পরবর্তীতে এই প্রস্তাবনাকে আরো যোগপোগী করে শতাধিক বিদ্যালয়ে কার্যক্রম শুরু করি। যার ভালো ফলাফলও পাওয়া গেছে। ইতিমধ্যে অনেক দূর্বল শিক্ষার্থী  এখন রিডিং পড়তে পাড়ে।


আরও খবর