জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বৈঠকী আড্ডা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গলের আয়োজনে 'বৈঠকী আড্ডা' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ মিলনায়তনে এ 'বৈঠকী আড্ডা' অনুষ্ঠিত হয়। 

বৈঠকী আড্ডায় প্রবীণ নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মোঃ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শমশের খাঁন, বিশিষ্ট সমাজসেবক অজয় কুমার দেব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, সাবেক ব্যাংকার সমীরণ সরকার, জিতেন্দ্র চন্দ্র দেব, সমাজসেবক বিজন দেব, প্রকৌশলী তুষার কান্তি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন শিক্ষিকা রহিমা বেগম, সাংস্কৃতিক সংগঠক শ্যামল আচার্য, নাট্যকর্মী রূপক দত্ত, ক্রীড়াবিদ মাহবুব আহমেদ রুমন প্রমুখ। 

প্রবীণ নাগরিক ও প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে বৈঠকে প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল প্রবীণদের বৃদ্ধ বয়সে নানা সমস্যা ও প্রবীণদের সুযোগ-সুবিধা বা তাদের জন্য করণীয় বিভিন্ন দিক তুলে ধরে বলেন,'একাকিত্ব ববয়স্কদের স্বাস্থ্যের উপর ভীষণ প্রভাব ফেলে। একটি ভালো সামাজিক জীবন বয়স্কদের মানসিক শারীরিক এবং সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। যেমন, পার্কে বয়স্ক মানুষের দল তৈরী, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা, একত্রে বসে আড্ডা দেওয়া, খবরের কাগজ পড়া, আলাপচারিতায় সময় কাটানো ইত্যাদে। এর ফলে যা হয় তা হল, প্রবীণরা নিজেদের সক্রিয় রাখতে অনুপ্রাণিত হোন। আমরা শ্রীমঙ্গলের সচেতন মহল ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতায় এর অনেকটাই সমাধান করতে পারবো বলে বিশ্বাস করি। 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সংবিধানে ১৫(ঘ) অনুচ্ছেদ সন্নিবেশ করেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।’ এই লক্ষ্যকে সামনে রেখে সর্বজনীন কার্যক্রমকে জোরদার করতে বৈঠকী আড্ডায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, দ্রুততম সময়ের মধ্যে বৃহৎ পরিষরে সভা আহ্বান করা এবং প্রবীণ নাগরিকদের জন্য কল্যামূখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে পরবর্তীতে এই কার্যক্রমকে বেগবান করা।

Tag
আরও খবর