জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

এখনই সময় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা ও সংগ্রাম চালিয়ে যাওয়া - সাদিক কায়েম

বক্তব্য রাখছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)’র ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, এখনই সময় আমাদের সবাইকে নতুন স্বপ্নে ‘ডিটারমাইন্ড’ হওয়ার, স্বপ্ন দেখার ও স্বপ্ন দেখানোর। এবং এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার। বাংলাদেশসহ পৃথিবীর নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করে যেতে হবে। সারা বিশ্ব যেনো এক উন্মুক্ত কারাগার। মজলুমদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। শুক্রবার (৫ ই ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে ‘এন ইভেনিং উইথ ঢাকসু ভিপি’ শিরোনামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিপ্লবের এক বছর পার হয়ে গেছে। আমরা বিপ্লবের আকাঙ্খার কথা ভুলে গেছি। কেনো ভুলে গেছি? কারণ, বিপ্লব নিয়ে ষড়যন্ত্র চলছে। গত ৫৪ বছরে ভারতের মদদে যে ‘ম্যাকানিজ্ম’ ছিলো, জুলাই বিপ্লবের মাধ্যমে সে ম্যাকানিজ্ম ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ক্রমাগত ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে। এই বিপ্লবের আকাঙ্খা যেনো হারিয়ে না যায়। আমরা অনেককে হারিয়েছি। আমাদের ২ হাজার ভাই শহিদ হয়েছেন। অনেকে গাজী হয়েছেন। এতো রক্তের পর যদি আমরা বাংলাদেশকে নির্মাণ করতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জায়ামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান,ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, উপজেলা সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, ঢাকসুর কার্যকরি সদস্য শাহীনুর রহমান,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আফসার আহমদ ও সেক্রেটারি মুহাম্মদ নুর নবীসহ আরো অনেকে।
আরও খবর