নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী শামীম শেখ (৪৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। 

আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত শামীম শেখ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ঝাওপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। 

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করে বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত শামীম শেখ কে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে বলা হয়েছে। 

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০০৯ সালের মে মাসে আসামি শামীম শেখের সঙ্গে বিয়ে হয় পাশ্ববর্তী রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের। বিয়ের পর শামীম শেখ কে একটি অটো ভ্যান কিনে দেয় খুশিয়ার পরিবার। দুই সপ্তাহ পর অটো ভ্যান টি বিক্রি করে দেয় শামীম। ভ্যান বিক্রির টাকা সে এলোমেলো পথে খরচ করে ফেলে।  

এ নিয়ে স্ত্রীর সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। শামীম তার স্ত্রীকে মারপিট করে। এরই জেরে ২০০৯ সালের ১২ জুলাই শামীম ও তার পরিবারের লোকজন খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে।  

এ ঘটনায় নিহত খুশিয়ার ভাই গ্যাদন আকন্দ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।  মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শামীম শেখ কে মৃত্যুদণ্ড প্রদান করেন। 

আরও খবর