তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে যাওয়ার প্রবেশপথ বন্ধ করে বনদস্যু নির্মূলের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা নৌকা নিয়ে অংশগ্রহণ করেন। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন বলে জানান বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন। 

বনদস্যু নির্মূলের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু জেলে-বাওয়ালিদের অভিযোগ, এত কর্মসূচির পরও সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। ফলে তাঁদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা দাবি জানান, সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, বনদস্যুদের ভয়ে যদি সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হয়, তাহলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে।

 শুধু আশ্বাস নয়, বনদস্যু নির্মূলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তাঁরা।

জেলে বাবলু বলেন, সুন্দরবন তাঁদের জীবিকার অন্যতম প্রধান উৎস। এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

ছবি - সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবিতে।


Tag
আরও খবর