দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা

শ্যামনগরে সড়কে অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(১২ এপ্রিল) বিকাল ৫টায় সড়কে অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা করা হয়েছে এবং একই সাথে ইটভাটা মালিকের কাছ থেকে সড়কের মাটি পরিস্কার করার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলার গুমানতলী ও সোনারমোড় এলাকায় সড়কে অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে চালককে সড়ক পরিবহন আইনে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুইটি ইটভাটা কর্তৃপক্ষের নিকট থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিস্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। এ সময় শ্যামনগর থানা পুলিশ, স্থানীয় জনসাধারণ সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কশিমনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন সড়কে অবৈধ ডাম্পার পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮এর ৯২(১) এর ধারা মতে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে দুটি  ইটভাটা মালিকের কাছ থেকে সড়কের মাটি পরিস্কার করার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ছবি- শ্যামনগরে সড়কে অবৈধ ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্ট পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।




Tag
আরও খবর