গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর সরকারি প্রাইমারী স্কুল চত্তরে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধু আহরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে টেকসই পদ্ধতিতে সুন্দরবনের সম্পদ আহরণের কথা বলেন। তিনি সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মোঃ আবু জাফর, মধু গবেষক মাইনুল আনোয়ার, সোনার বাংলার স্বত্তাধিকারী নাজমুল শাহাদাত পলাশ, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান, মৌয়াল আবু মুছা, ফ্রেন্ডশিপ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে মৌয়ালদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম।
অনুষ্ঠানে জানানো হয় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করেন ১২৩৫ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩৭০.৫০ কুইন্টাল। ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করেন ১০২৩ কুইন্টাল ও মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল।

উল্লেখ্য যে, প্রতিবছর ১ এপ্রিল মধু আহরণ উৎসবের উদ্বোধন করা হয়। কিন্ত এবার পবিত্র ঈদুল ফিতরের কারণে ৭ এপ্রিল করা হয়েছে। তবে ১ এপ্রিল মৌয়ালদের কয়েকটি পাশ দেওয়া হয়েছে মধু সংগ্রহের জন্য।

ছবি- সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরারেঞ্জে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।



Tag
আরও খবর