সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদীর চরের গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইয়াছিন আলম পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইট ভাটা শ্রমিক।

আব্দুল কাদের, ফারুক হোসেনসহ স্থানীয়রা জানান, দুই দিন আগে ইট ভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসেন। তালাক দেওয়া প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে রোববার তাকে বর্তমান স্ত্রী ও শ্যালক মারধর করেন। একর্যায়ে রাতে বাড়িতে ফিরলে ইয়াছিন তার স্ত্রীকে পাল্টা মারধর করেন। এসময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। একপর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


Tag
আরও খবর