সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

পশ্চিম সুন্দরবন থেকে ফাঁদে আটক জীবিত হরিণ উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জর আওতায় শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে শনিবার (২২ মার্চ)দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশ্ববর্তী বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্ধার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকাও জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। একপর্যায়ে দুপুরের দিকে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশী শুরু করে।

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটক একটি বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে উক্ত হরিণকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।



আরও খবর