লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শ্যামনগরে বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  মহান বিজয় দিবস উপলক্ষ্যে নকিপুর হরিমন্দির মাঠ প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার সকালে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও আন্তর্জাতিক সংস্থা ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির  (এফজেএস) সহায়তায় শীতবস্ত্র অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপির ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  
 
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মাছুরা খাতুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিবন্ধী অষ্টমী মালো, কোষাধ্যক্ষ তুলসী রানী মন্ডল,ডিআরআরএ এর শ্যামনগর প্রকল্প সমন্বয়কারী জি.এম নুরনবি হাসান।।  

বস্ত্র বিতরণের পূর্বে এক আলোচনাসভায় বক্তারা বলেন শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব। সমাজের সব স্তরের মানুষকে এ ধরনের কাজে অংশ নিতে হবে, যাতে সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা যায়।

নাগরিক উদ্যোগের বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধীরা বিজয় দিবসের এই দিনে এধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।


Tag
আরও খবর