সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় আটক চার জন

শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় আটক চার জন

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  যশোরেশ্বরী মন্দিরের স্বর্নের মুকুট চুরির ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।

 মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় বাদি হয়ে শনিবার দিবাগত রাতে মামলাটি করেন। যার নং- ১২।

মামলায় অজ্ঞাত নামীয় ব্যক্তিদের আসামী করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডিবিকে।

এদিকে চুরির রহস্য উদঘাটনসহ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চারজনকে আটক করেছে ডিবি। আটককৃতরা হলেন মন্দিরের পুরোহিতের সহকারী অখিল চন্দ্র সাহার ছেলে অপুর্ব সাহা (৩৭), গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৯), পরিচ্ছন্নতাকর্মী সিদাম সরকারের স্ত্রী রেখা রানী সরকার (৪৩) ও হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস(৪৮)।

মামলার এজাহারে বাদি জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় উল্লেখ করেন যশোরেশ^রী মন্দির একটি তীর্থস্থান। বিগত ১৮০৯ সাল থেকে তাদের পুর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। গত ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় দামী মুকুট পরিয়ে দেন। প্রায় ৩০ ভরি ওজনের মুকুটের মুল্য অনুমান ত্রিশ লাখ টাকার উপরে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন এক অবস্থায় গত ১০অক্টোবর আগত ভক্তদের সেবা দেয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতা কর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যায়। পর অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফকির তাইজুর রহমান বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা চারজনকে উক্ত মামলায় আটক করেছেন। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের যুবককে সনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে গত শনিবার সকালে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া যশোরেশ^ী ইতিহাসখ্যাত কালী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের সেবাইত ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্দিরের চুরি হয়ে যাওয়া মুকুটটি যাতে দ্রুত উদ্ধার করা হয় সেবিষয়ে পুলিশ প্রশাসন সহ অন্যান্যদের জোর তাগিদ দেন।

ছবি-শ্যামনগর  যশোরেশ^রী মন্দিরের স্বর্নের মুকুট চুরির ঘটনায় আটককৃতরা।




Tag
আরও খবর