টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

শ্যামনগরে দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগরে দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবে শনিবার সকালে স্থানীয় সাবেক এমপির সহোদর ভাই স.ম কামরুল হায়দার, এপিএস মোঃ আশরাফ আলী, গাড়ী চালক মেহেদি হাসান, উপজেলা কৃষকলীগের সম্পাদক আনিছুর রহমান, সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি আকবর কবীর ও  আনছার আলীর পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে রেকর্ডিয় ও ভিটার সামনে দোকানঘর জবর দখল করে নিয়েছেন এই মর্মে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার নকিপুর গ্রামের মৃত সামছুর রহমানের পুত্র শেখ সাইফুল ইসলাম।

এ সময় তার আপন ভাই শেখ রেজা আহম্মদ ও তিনি বলেন নকিপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রাস্তার পূর্ব পাশে তাদের রেকর্ডীয় ও বসতভিটা। যার বর্তমান সেটেলমেন্ট জরিপে ডিপি ২২৩ নং খতিয়ান ও হাল দাগ ১৮৩,এসএস খতিয়ান ৫৭৭,দাগ নং ৭৮,৭৯ ভিটাবাড়ী অবস্থিত। বাড়ীর সামনে জেলা পরিষদের রাস্তা সংলগ্ন জায়গা আমি ও আমার পরিবার ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৭৮/২০০৬,০৭ কেসের জায়গায় রাজস্ব পরিশোধ করে আসছিলাম। সেখানে দোকানঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বাস করে আসছিলাম।২০১৬ সালে উক্ত ব্যক্তি বর্গ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানঘর গুলি জবরদখল করে। বিগত ২৩ সেপ্টেম্বর তারিখে জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী বরাবর ১৭৮/২০০৬,০৭ কেসের পুনরায় ইজারা নবায়ন পেতে আবেদন করেছেন বলে জানান। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ছবি- শ্যামনগরে  সাবেক এমপির ভাইয়ের বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন শেখ সাইফুল ইসলাম।


Tag
আরও খবর