টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের চুরি

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের চুরি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউপির ১৩১ নং দাশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চুরির ঘটনা ঘটেছে।

 গত ২৬ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা স্কুলের গেট ও অফিস রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রায় ৭ লক্ষাধিক টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক মোঃ মাহবুব আলম জানান, চোরেরা লেনোভো ল্যাপটপ, ডোয়েল ডেস্কটপ, ডিজিটাল হাজিরা মেশিন, ৩২” স্যামসাং মনিটর, লিথিয়াম সোলার ব্যাটারি, সোলার ইনভেটর, সিমসাপোর্টেড রাউটারসহ (যার মোবাইল নম্বর ০১৭৬৯-৪৩৪৪৭৭) বিভিন্ন মূল্যবান সামগ্রী ও নগদ ১০,০০০ টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

চুরির পরই প্রধান শিকসহ স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, যদি পরবর্তীতে চুরির সাথে জড়িতদের কোনো তথ্য পাওয়া যায় বা চুরি হওয়া সামগ্রী উদ্ধারের খবর মেলে, তবে থানাকে অবহিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান বলেন এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ছবি- শ্যামনগরে দাশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।



Tag
আরও খবর