দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

এক যুগের অধিককাল সময়ে শ্যামনগর প্রাণি সম্পদ অফিসে কয়েকটি কর্মকর্তা কর্মচারীর পদ খালী

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ অফিসে এক যুগেরও অধিককাল সময়ে বেশ কয়েকটি কর্মকর্তা ও কর্মচারীর পদ খালী রয়েছে। এ সকল পদ খালী থাকায় অফিসের কার্যক্রমের সমস্যা হচ্ছে।

উপজেলা সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ বলেন শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার পদটি খালী আছে প্রায় আট বছর। সর্বশেষ ২০১৫ সালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন ডাঃ সন্জয় বিশ^াস। তিনি ২০১৬ সালেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসাবে। বর্তমানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান। এর পূর্বে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব হিসাবে অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।

এক যুগ খালী আছে দুই জন উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তার পদ। বহুবার এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দুই বছরের বেশি সময় খালী রয়েছে অফিস সহকারীর পদ। সর্বশেষ যিনি কর্মরত ছিলেন তিনি অবসর জনিত কারণে চলে যান। তার পর থেকে এখনও এই পদে কোন কর্মচারী আসেননি। দুই যুগেরও অধিক সময় এক জন ড্রেসারের পদ খালী রয়েছে। সর্বশেষ এক জন যোগদান করেন দুই যুগ আগে। তিনি এক মাস চাকুরী করে আবার নিজ এলাকায় চাকুরী নিয়ে চলে যান। অফিস সহায়কের পদটি খালী রয়েছে প্রায় এক যুগ।

উপজেলা সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ বলেন এত অধিক সংখ্যাক পদ খালী থাকায় অফিসের কার্যক্রম বিঘিœত হচ্ছে।

তিনি বলেন দীর্ঘ সময় কর্মকর্তা না থাকায় অফিসের কার্যক্রমের ব্যাহত হচ্ছে । অনেক বিষয় সিদ্ধান্ত নিতে বা অফিসিয়াল কার্যক্রমে কর্মকর্তার স্বাক্ষর এ সব কিছুতে জেলায় ছুটতে হয়। এ ব্যাপারে মহাপরিচালক বরাবর আবেদন করা বা মৌখিক ভাবে জানানো হলেও এখনও পর্যন্ত পদ শূন্য রয়েছে বলে জানান। জানা যায় উপজেলা প্রাণি সম্পদ অফিসে বর্তমানে ৪ টি প্রকল্প চলমান রয়েছে। ৩টি প্রকল্প সমাপ্ত হয়েছে।

উপজেলা সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ আরও মতামত প্রকাশ করে বলেন অফিসে যেভাবে কাজের চাপ রয়েছে প্রয়োজন রয়েছে কম্পিটার অপারেটর, হিসাব রক্ষক এবং সম্পদ রক্ষায় নৈশ প্রহরী। এছাড়া অফিস ভবনটি সংস্কার করা ,অফিস গেট তৈরী সহ মাঠ ভরাটের কথা বলেন। তিনি সহ অন্যান্যরা দাবী করে বলেন বর্তমানে প্রাণি সম্পদ অফিসে ল্যাবের প্রয়োজন এবং শ্যামনগর উপজেলা বৃহত্তম উপজেলা হিসাবে খুব দরকার।  এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন।





Tag
আরও খবর