সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ শনিবার (২৪ আগষ্ট)সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্কিক বন্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদরের চৌরাস্তার মোড়ে এক সমাবেশে শ্যামনগর উপজেলা প্রেসকাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলার সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, রুহুল আমিন, জাহিদ হাসান, উপজেলা রিপোর্টাস কাবের সভাপতি গাজী আল ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এস এম জান্নাতুল নাঈম, রিফাত বিন আজহার, সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন সম্প্রতি কোন রকম নোটিশ ছাড়াই ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ফেনী, নোয়াখালী, সিলেট, চট্রগ্রাম সহ বার জেলার বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। ভারতের এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার নয়।

ছবি- শ্যামনগরে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি।


Tag
আরও খবর