সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে গরীব অসহায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

শ্যামনগরে গরীব অসহায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১৩জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সাতক্ষীরা-৪ আসনের এমপির ঐচ্ছিক তহবিল হতে গরীব, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুই লক্ষ এগার হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
 
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য সহ চেক বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের উন্নয়ন হয়েছে। এভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া চান।

উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, শ্যামনগর প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, রিপোটার্স কাবের সভাপতি গাজী আল ইমরান প্রমুখ। অনুষ্ঠানে ২০টি পরিবারের মাঝে দুই লক্ষ এগার হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে গরীব অসহায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি আতাউল হক দোলন।



Tag
আরও খবর