সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন জেলা প্রশাসক

শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন জেলা প্রশাসক

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের প থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ এক শত  পরিবারের মাঝে চেকের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশন ফর সোসিও- ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে রবিবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে  নগদ অর্থ সহ চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

 অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজিবুল আলম , সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ প্রমুখ।
 এসময় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্থ  একশত পরিবারের মাঝে প্রত্যেককে দুই হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ছবি:শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক প্রদান করছেন জেলা প্রশাসক  মোহাম্মদ হুমায়ূন কবির।

Tag
আরও খবর