সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে তিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১ জুন) বিকেলে  উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়েনর হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে তিগ্রস্থ ৮০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. গোলোরিয়া সরকার ঝর্ণা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম  আতাউল হক দোলন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন ও আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম বলেন, আওয়ামীলীগ গণমানুষের দল। সাধারণ মানুষের দুর্দিনে আওয়ামীলীগের প্রত্যেকটি নেতাকর্মী জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে। বাকী অংশের কাজও দ্রুত শুরু হবে।

ছবি- শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।


Tag
আরও খবর