সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শ্যামনগরে সড়কে প্রান গেল এক মোটর সাইকেল চালকের

শ্যামনগরে সড়কে প্রান গেল এক মোটর সাইকেল চালকের

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (২৩ মে) সকালে ডাম্পার, মোটর সাইকেল ও ট্রলি ত্রিমুখি সংঘর্ষে সড়কে মৃত্যু হল আব্দুল করিম(৩২) নামে এক মোটর সাইকেল চালকের।

ঘটনাটি ঘটেছে সকাল ৮টায় উপজেলা সদরের হায়বাতপুর-নওয়াবেঁকী সড়কে শেখ পাড়া নামক স্থানে।

নিহত আব্দুল করিম শ্যামনগর পৌরসভার দাদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।

স্থানীয় সুত্রে প্রকাশ সকালে মোটরসাইকেল চালক করিম নওয়াবেঁকী থেকে শ্যামনগর ফিরছিলেন এ অবস্থায় হায়বাতপুর শেখ পাড়া নামক স্থানে পৌঁছালে সামনে একটি ডাম্পার গাড়ীকে ওভারটেক করে উঠে শ্যামনগর অভিমুখে আসতে যেয়ে বিপরিত দিক থেকে আসা ইট ভর্তি ট্রলিটি তাকে ধাক্কা দিলে তিনি গাড়ি সহ ছিটকে রাস্তায় পড়ে যান।

পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাঃ শাকির হোসেন বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন দুর্ঘটনাকবলিত ডাম্পার ও ট্রলিটি আটক করা হয়েছে। ডাম্পার ও ট্রলি দুই গাড়ির চালক পলাতক রয়েছে। তিনি আরও জানান ডাম্পার মালিক নওয়াবেঁকী এলাকার আকরাম হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া ডাম্পার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।

নিহতের লাশ মর্গে প্রেরণ করা হবে বলে অফিসার ইনচার্জ  আবুল কালাম আজাদ জানান।



Tag
আরও খবর