সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

শ্যামনগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(১৬মে) সকালে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উনত্রিশ জন রোগীর মাঝে মাথাপিছু এককালিন পঞ্চাশ হাজার করে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। চেক বিতরনের পূর্বে প্রধান অতিথি বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ২২জন, কিডনি জটিলতা ২ জন, স্ট্রোক রোগী ১ জন,জন্মগত ‎হৃদরোগ ২ জন ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২ জন সহ মোট ২৯জন রোগীকে অনুদানের চেক বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন এমপি আতাউল হক দোলন।


Tag
আরও খবর