সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে সমুদ্রগামী মৎস্যজীবিদের খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে সভা

শ্যামনগরে সমুদ্রগামী মৎস্যজীবিদের খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে সভা

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সোমবার(১৩মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমুদ্রগামী মৎস্যজীবিদের ৬৫দিন মাছ ধরা নিষেধ থাকায় নিষিদ্ধ সময়ে খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

জানা যায়, ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত ৬৫দিন সমুদ্রে মাছ ধরা সরকারি ভাবে বন্ধ করা হয়েছে। এই ৬৫দিন সমুদ্র গামী জেলেদের খাদ্য সহায়তা হিসাবে চাল প্রাপ্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলায় ৮ হাজার ৩ শত ২৪ জন জেলে মাথা পিছু ৮৬ কেজি করে মাছ ধরা বন্ধ কালিন সময়ে চাল পাবেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন , ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, মৎস্যজীবি প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে সমুদ্রগামী জেলেদের খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ।


Tag
আরও খবর