সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগর মৎস্য ও কাঁকড়া চাষিদের দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর

শ্যামনগর মৎস্য ও কাঁকড়া চাষিদের দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি বেইজড কাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ অ্যান্ড আকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলার হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ চাষি সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার ডুমুরিয়ায় অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।

হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ চাষি সমিতির ২০ জন সদস্য ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ খুলনা জেলার ডুমুরিয়া রুদাগড়া বাগদা সাদা মাছ ধান চাষি সমিতির পুকুর পরিদর্শন ও সমিতির হিসাব সংক্রান্ত কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডুমুরিয়া রুদাগড়া বাগদা সাদা মাছ ধান চাষি সমিতির সদস্যবৃন্দ পুকুরে জাল টেনে মাছ দেখান ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিবরণ দেন। পরবর্তীতে হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ সমিতির সদস্যবৃন্দ টিপনা গলদা কাস্টার পরিদর্শন করেন ও সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।

অভিজ্ঞতা বিনিময়কালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এফ এফ মেহেদী হাসান সমিতির ও কাস্টার সদস্যবৃন্দ প্রমুখ।

অভিজ্ঞতা বিনিময়ের পর হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ সমিতির সদস্যবৃন্দ বলেন ডুমুরিয়া সমিতির কার্যক্রম পরিদর্শন করে অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব হয়েছে।

ছবি- শ্যামনগর হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ সমিতির সদস্যবৃন্দ ডুমুরিয়া রুদাগড়া বাগদা সাদা মাছ ধান চাষি সমিতির পুকুর পরিদর্শন করছেন।



Tag
আরও খবর