উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

শ্যামনগর ভেটখালী মিস্ত্রীবাড়ী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

শ্যামনগর ভেটখালী মিস্ত্রীবাড়ী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তরপাড়া মিস্ত্রী ভবনের আয়োজনে শনিবার দিনব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। নাম সংকীর্তন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী নাম সংকীর্তন পরিবেশন করেন খুলনার মাস্টার প্রিয়নাথের পরিচালনায় নিত্যানন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের মাস্টার পুজার পরিচালনায় শ্যামা পুজা সম্প্রদায়, নরসিংদীর মাস্টার চিরঞ্জিতের পরিচালনায় পার্থ সারথী সম্প্রদায়, যশোরের মাস্টার সঞ্জয় দাসের পরিচালনায় ভক্তের ভগবান সম্প্রদায় ও খুলনার মাস্টার তৃষ্ণার পরিচালনায় তৃষ্ণা রাণী সম্প্রদায়।

জানা যায়, রবিবার কুঞ্জভুঙ্গ, নগরকীর্তন,দধিমঙ্গল, জলকেলি ও মহাপ্রসাদ বিতরণ। সোমবার পদাবলী কীর্তন পরিবেশন করবেন ফরিদপুরের কীর্তনীয়া তন্ময় দাসের পরিচালনায় রাধা মাধব সম্প্রদায় ও সাতক্ষীরার কীর্তনীয়া অঞ্জলী সরকারের পরিচালনায় দ্বীপ অঞ্জলী সম্প্রদায়।

মহানাম যজ্ঞানুষ্ঠান চলাকালে অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার,রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।

মহানাম যজ্ঞ অনুষ্ঠান স্থল হল ভেটখালী উত্তরপাড়া মিস্ত্রী ভবন অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার দোলন মিস্ত্রীর বাসভবন।

ছবি- শ্যামনগর ভেটখালী উত্তরপাড়া যজ্ঞ অনুষ্ঠান।



Tag
আরও খবর