শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শ্যামনগরে নিরাপদ পানির দাবীতে প্রতিকি কলস বন্ধন

শ্যামনগরে নিরাপদ পানির দাবীতে প্রতিকি কলস বন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালিতে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় সরকার , যুব সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম(এসএসএসটি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) জলবায়ু সংকটে উপকূলীয় এলাকায় নিরাপদ পানির দাবীতে খালি কলস নিয়ে প্রতিকি কলসবন্ধন কর্মসূচির আয়োজন করে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে শ্যামনগরে নানা মুখী দূর্ভোগের সীমা নেই। এলাকাবাসী প্রতিনিয়ত প্রাকৃতিক দূর্যোগের সাথে মোকাবিলা করে টিকে থাকে। এর মধ্যে বর্ষা মৌসুমের পরবর্তীকালীন সময়ে শুরু হয়ে যায় স্বাদু পানির চরম সংকট। এলাকাবাসীকে পোহাতে হয় আরেক দুর্বিসহ দুর্ভোগ। দ্বীপ ইউনিয়ন গাবুরার চারদিক লবণ পানি দ্বারা বেষ্টিত। পান করার উপযোগী না হলেও অনেকটা বাধ্য হয়ে এলাকার অনেকে মৃদু লবণ পানি পান করে থাকে। বিশুদ্ধ পানির অভাবে তাদের নানা ধরনের পানি বাহিত রোগে ভুগতে হয়।আমাদের এলাকাতে তীব্র পানীয় সংকটে ভোগে সকলে। এর মধ্যে নারী ও শিশুরা বেশি সমস্যায় ভোগে। নারীরা জানান, আমাদের অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। দস্তার কলসে দূর থেকে এই পানি সংগ্রহ করার ফলে আমরা কোমরে ব্যাথা, মাজার হাড় ক্ষয়ে যাওয়া,কিডনির সমস্যাসহ অনেক রকম শারীরিক সমস্যায় ভুগে থাকি। এছাড়া অনেক সময় কিশোরী মেয়েদের ইভটিজিং এর স্বীকার হতে হয়।

তারা আরো বলেন, পানি কোন পন্য নয়  এটি আমাদের নায্য অধিকার ।এলাকার নারীদের পড়তে হয় চরম বিপর্যয়ে। তাদের গোসল থেকে শুরু করে ব্যবহার্য পানির সকল ক্ষেত্রে পোহাতে হয় দুর্ভোগ। অতি লবনাক্ত পানির ব্যবহারের ফলে শিশু ও নারীদের চর্মরোগ,স্ক্রীন কালো হওয়া, নারীদের গর্ভপাত, অপরিপক্ক সন্তান জন্ম, প্রতিবন্ধী সন্তান জন্মসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত হতে হয়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা যে প্রতিক’ল পরিবেশে টিকে আছি এটা আমাদের কাম্য নয়। নিরাপদ পানি আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার। তবে আমরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হই। আমরা এই দূর্ভোগ থেকে মুক্তি চাই।

এসময় বারসিকের মনন্ঞ্জয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য ফরিদা খাতুন, আজমুননাহার বেগম,  কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম সিডিও ইয়থ টিমের সদস্য শাহিন হোসেন, এসএসএসটি যুব টিমের মো: সাইদুল ইসলাম,বারসিকর বরষা গাইন, লিপিকা গাইন, মুকুন্দ ঘোষ ও স্থানীয় জনগোষ্ঠী প্রমুখ।
ছবি- শ্যামনগরে নিরাপদ পানির দাবীতে প্রতিকি কলস বন্ধন।  



Tag
আরও খবর