সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে শ্যামনগর আওয়ামীলীগের আনন্দ মিছিল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে শ্যামনগর আওয়ামীলীগের  আনন্দ মিছিল

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাতীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী  সংগঠনের নেতা কর্মীরা।

১৫ ই নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই শ্যামনগর মাইক্রোস্টান্ড চত্বর থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে শ্লোগান সহ এক আনন্দ মিছিল বের হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান, সুশান্ত বিশ্বাস লাল, প্রচার ও প্রকাশনা  সম্পাদক প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক খালেদা আয়ুব ডলি, শ্যামনগর পৌর আওয়ামীলীগের সভাপতি জি এম আকবর কবীর, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড.শুকর আলী,  নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সোহেল রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ছবি- সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শ্যামনগরে উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল।

Tag
আরও খবর