নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

শ্যামনগরে রমজানের পবিত্রতা রক্ষা করে বাংলা নববর্ষ উদ্যাপন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রমজানের পবিত্রতা রক্ষা করে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্তরে মঙ্গল শোভাযাত্রা, উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।

আলোচনাসভা ও নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে শ্যামনগর শিল্পকলা একাডেমি, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

বাংলা নববর্ষ উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্যামনগর আতরজান মহিলা কলেজ, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় ,মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।


Tag
আরও খবর