জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন

২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিখন সহভাগিতা পরিদর্শন করা হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ধোবাউড়া কর্তৃক পরিচালিত ভূইয়াপাড়া শিশু যত্ন ও শিক্ষা কেন্দ্র এমএলই (গারো) এবং দুধকুড়া শিশু যত্ন ও শিক্ষা কেন্দ্র এমএলই (হাজং) দুটি কেন্দ্রে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের শিখন আদান-প্রদান, আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে,ভাষা ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এক শিখন সহভাগিতা (Cross-Learning Visit) ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুধকুড়া হাজং ও ভূঁইয়াপাড়া গারো এমএলই প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন শ্রীবরদী, শেরপুর সদর, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার এমএলই শিক্ষক, প্রোগ্রাম অফিসার (শিক্ষা), উপজেলা সমন্বয়কারী, মাঠ সহায়ক স্টাফবৃন্দ। সহায়তাকারী হিসেবে স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্টাফবৃন্দ, সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শিক্ষক এবং স্টাফগণ সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এছাড়াও, আদিবাসী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, তাদের জন্য আকর্ষণীয় শিখন উপকরণ ব্যবহার এবং মাতৃভাষায় দক্ষতা বৃদ্ধির বিষয়, সেন্টার ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে শিক্ষক/অভিভাবক/স্টাফ/সেন্টার ম্যানেজমেন্ট কমিটিদের সাথে মতবিনিময় ও অভিজ্ঞতা আদান-প্রদান করা হয়। শিশুরা নিজ ভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করে নিজেদের মূলধারার শিক্ষার জন্য প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পারস্পরিক এই শিখন সহভাগিতা শিক্ষকদের দক্ষতা বাড়াতে এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও গুণগত করতে সহায়তা করবে সবাই আশাবাদ ব্যক্ত করেছে। পরিদর্শনকারী প্রত্যেকেই এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগকে অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। দুটি বিদ্যালয়ে মোট ৪৫ জন পরিদর্শনকারী ছিলেন।

Tag
আরও খবর