জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের পাগলার মুখ বাজারে এ মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও বিশেষ করে নারী প্রান্তিক জনগোষ্ঠী উপজাতিদের গ্রাম আদালতের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। গ্রাম আদালতে বিরোধ কীভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়। ওইসময় হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ইউসুফ আলী, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ মিয়া বক্তব্য দেন। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় আড়াই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেইসাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। দর্শকরা ভিডিও প্রদর্শনী দেখে গ্রাম আদালতের প্রতি স্বচ্ছতার সাড়া পায়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর