জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

“সুস্থ দেহ, সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এমন স্লোগানে শেরপুরে জেলা পর্যায়ে শেষ হয়েছে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, শেরপুর জেলার আয়োজনে ১৪ সেপ্টেম্বর সোমবার বালক ও বালিকা দুটি পৃথক গ্রুপে কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবলে বালক গ্রুপে সদরের সরকারি ভিক্টোরিয়া একাডেমী এবং বালিকা গ্রুপে নকলার গৌরদ্বার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। কাবাডি খেলায় বালকে নকলার চিথলিয়া দাখিল মাদ্রাসা এবং বালিকায় সদরের ছনকান্দা ডা. এম.টি হোসেন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বুলবুল হলরুমে অনুষ্ঠিত দাবা খেলায় বালক বড় গ্রুপে সরকারি ভিক্টোরিয়া একাডেমী এবং মধ্যম গ্রুপে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। বালিকা বড় গ্রুপে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট এবং মধ্যম গ্রুপে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। এদিকে, জি,কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে বালক ও বালিকাদের পৃথক বড় ও মধ্যম দুটি গ্রুপে ৪টি ইভেন্টে (মুক্ত, প্রজাপতি, বুক ও চিৎ সাঁতার) সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে জি, কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বুলবুল হলরুমে বিজয়ী ও বিজিতদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি এবং পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান এতে সভাপতিত্ব করেন।

Tag
আরও খবর