জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

বয়োবৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছে শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের বাড়িতে উপস্থিত হন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। 


এ সময় জেলা প্রশাসক বয়োবৃদ্ধ দম্পতির শারীরিক ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান। অসুস্থ নুরজাহান বেগমের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাকে শেরপুরের আবেদীন হাসপাতালে ভর্তিরও ব্যবস্থা করা হয়।


জানা গেছে, সজু শেখ ও তার স্ত্রী নুরজাহান বেগম দুজনেই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। তাদের জীবনযাপন ও অন্যান্য প্রয়োজনের বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই দম্পতির জন্য খাদ্য, আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। 


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সজু শেখ ও নুরজাহান বেগমের পাশে প্রশাসন সবসময় থাকবে। তাদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।


অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা শেরপুর জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। মানবিক এ উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের প্রতি প্রশাসনের দায়িত্বশীল ও সহমর্মী ভূমিকার প্রতিফলন ঘটেছে।

Tag
আরও খবর