বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে শেরপুর জেলায় শহীদদের পরিবারের পাশে দৈনিক তথ্যধারা পরিবার

হাসিনা সরকার পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলায় শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দৈনিক তথ্যধারা পরিবার। ২৮ আগস্ট বুধবার শেরপুর জেলার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি মিডিয়াভুক্ত দৈনিক তথ্যধারা পত্রিকার পরিবারের পক্ষ থেকে শেরপুর জেলার ৮ জন শহীদের পরিবারের প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার টাকা করে অর্থ প্রদান ও কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, দৈনিক তথ্যধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান এটম, সহকারী সম্পাদক মো. আল-আমিন খান,  চীফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, দৈনিক তথ্যধারার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, বিশেষ প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, সার্কুলেশন ম্যানেজার হামিদুর রহমান পাপ্পু, মালিক পক্ষের আলহাজ্ব মো. কাইয়ুম খান, নিউজ ২৪ এর শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ প্রমুখ। আটজন শহীদের মধ্যে শহীদ মাহবুবের পিতা মিরাজ আলী ও মাতা মাফুজা খাতুনের হাতে ১০ হাজার টাকা, শহীদ সবুজের পিতা আজাহার আলী ও মাতা-সমেজা খাতুনের হাতে ১০ হাজার টাকা, শহীদ সৌরভের পিতা ছোরহাব হোসেন ও মাতা শামছুন্নাহারের হাতে ১০ হাজার টাকা, শহীদ বকুলের স্ত্রী মোছা. মনিকার হাতে ১০ হাজার টাকা, শহীদ আশরাফুলের পিতা আব্দুল আলী ও মাতা আনোয়ারা বেগমের হাতে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বাকি শহীদদের অভিভাবক বাড়িতে না থাকায় তাদের অভিভাবকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে শহরের নিউমার্কেটস্থ দৈনিক তথ্যধারা অফিস থেকে পরবর্তী সময়ে নগদ অর্থ প্রদান করা হবে বলে তাদের জানিয়ে দেওয়া হয়। ওই তিন শহীদ হচ্ছেন শ্রীবরদী উপজেলার চাউলিয়া গ্রামের শহীদ আশাদুল্লাহ, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের শহীদ শাহাদাৎ ও শ্রীবরদী উপজেলার গবরীকুড়া এলাকার শহীদ শাহিনুর। দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলম খান এটম শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘দৈনিক তথ্যধারা পরিবার শহীদ পরিবারদের পাশে সব সময় থাকবে এবং তাদের যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’ 

Tag
আরও খবর