বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

শেরপুর সদর উপজেলায় শান্তি ও সম্প্রীতির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

‘বৃক্ষ হোক শান্তি স্মারক, চলুন বেশি করে গাছ লাগাই’ এই স্লোগানকে উপজীব্য করে শেরপুর সদর উপজেলায় আস্থা প্রকল্পের শান্তি ও সম্প্রীতির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আজ ২৮ আগস্ট বুধবার সকালে সদর উপজেলার বয়ড়া পরানপুর দাখিল মাদরাসায় উপজেলা যুব ফোরাম শেরপুর সদরের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। বয়ড়া পরানপুর দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. তোজাম্মেল হক এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মাদরাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষকবৃন্দ, আস্থা প্রকল্পের যুব ফোরাম সদরের আহ্বায়ক মো. শামীম মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সিফাতসহ যুব ফোরাম সদস্যবৃন্দ ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তৃতায় মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. তোজাম্মেল হক বলেন, গাছ সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি। গাছ আমাদেরকে বিনামূল্যে বিনা শর্তে অক্সিজেন দেয় এবং কোন ভেদাভেদ না করেই আজীবন এই অক্সিজেন সরবরাহ করে যায়। সুতরাং আমরা গাছ থেকে শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিতে পারি। আমরাও মুসলমান, হিন্দু, খ্রিষ্টান কোন ভেদাভেদ বা বৈষম্য না করে সকল নাগরিকদের জন্য শান্তি ও সম্প্রীতির এক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করি। চমৎকার এই আয়োজনের জন্য মাদরাসা কর্তৃপক্ষ যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান। পরে উপজেলা যুব ফোরাম এর সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরাম সদস্যদের আবাসিক প্রশিক্ষণ ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

আরও খবর