বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদে অবস্থিত পুকুর ও বিভিন্ন জলাশয়ে দেশীয় বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলী, মৎস্য চাষী মো. নাছির উদ্দিন ও কেরামত আলীসহ অন্যান্যরা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, দেশী মাছ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্বোধনী সভায় নাছির উদ্দিন, শাহিন ও আব্বাসসহ ৩ সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

Tag
আরও খবর