নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। এসময় পচা-বাসি খাদ্য রাখা ও হোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের মেইন রোডের আড্ডা হোটেল, অবকাশ হোটেল ও সাদিক হোটেলকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সব হোটেল ও রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সতর্ক করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ২২ মিনিট আগে
৪ দিন ৩২ মিনিট আগে