মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও ৫ শিক্ষককে অব্যাহতি, ২ শিক্ষার্থী বহিষ্কার

দায়িত্ব পালনে অবহেলার দায়ে শেরপুরের ঝিনাইগাতীতে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও ৫ শিক্ষককে অব্যাহতি, ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে অবহেলার দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, কেন্দ্র সচিব ও দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়েদুল ইসলাম, হল সুপার ও  দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, হলদীবাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রাজিবুল ইসলাম, গজারীকুড়া ভারুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমুল হাসান, নাচনমহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ, বিলাশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোর্শেদা বেগম। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে অব্যাহতি প্রাপ্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার সাথে যুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব অবহেলা কোন ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর