৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

শেরপুরের শ্রীবরদীতে টপ সয়েল কাটার ভেকু জব্দ করলেন উপজেলা প্রশাসন

শেরপুরের শ্রীবরদীতে দুই ও তিন ফসলি জমির টপ সয়েল কর্তন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এর আগে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কৃষি জমিতে রীতিমতো ভেকু বসিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি কর্তনের খবর প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে ইউএনও ফৌজিয়া নাজনীন। পরে ১৭ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া এলাকা অভিযান পরিচালনা করে প্রসাশন। উক্ত অভিযানে নেতৃত্ব দেন, শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসিন খন্দকার। এসময় একটি ভেকু জব্দ করা হয়। স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলা সম্পূর্ণ কৃষি নির্ভর এলাকা। এছাড়াও উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন শস্যভান্ডার হিসেবে খ্যাত। এ অঞ্চলের অধিকাংশ জমিই উর্বর পলি মাটি সমৃদ্ধ। এসব জমিতে বছরে দু’টি মৌসুমে ধানসহ সরিষা, রসুন ও শীতকালীন সবজি ব্যাপকভাবে উৎপাদন হয়। কিন্তু কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে এসব জমির টপ সয়েল কিনে নিচ্ছেন। ইতোমধ্যে কিছু দুই ফসলি জমি এক ফসলি হয়ে গেছে আর এক ফসলি কিছু জমি ফসলহীন হয়ে গেছে। কিছু রাজনৈতিক নেতা ও স্থানীয় কিছু জনপ্রতিনিধির ছত্রছায়ায় চলে এ ব্যবসা। এ ব্যাপারে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, আমি ইতিমধ্যেই সামাজিক ভাবে বন্ধের চেষ্টা করেছি। তবে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় শ্রীবরদী সহকারী কমিশনার (ভূমি)। অভিযানের খবর পেয়ে মালিক ও চালক পালিয়ে যায়। বর্তমানে ভেকুটি আমার তত্ত্বাবধানে রয়েছে। গাড়ির মালিক খোঁজা হচ্ছে। পরবর্তীতে ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন, টপসয়েল কৃষি জমির জন্য গুরুত্বপূর্ণ। যারা এই অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন তৎপর। আমরা খবর পাবার সাথে সাথে অভিযান পরিচালনা করেছি। পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে না পারলেও একটি ভেকু আটক করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর