বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

পুলিশের হামলায় কলার বোন ভাঙলো সাংবাদিকের



জবি প্রতিনিধি 


তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ  ৫০ জনের মতো আহত হয়েছেন। পুলিশের এ লাঠিচার্জে  গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস সাংবাদিক 


আজ বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই শিক্ষক শিক্ষার্থীদের  লং মার্চে পুলিশ হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ।


সুবর্ণ আসসাইফকে ঢাকা মেডিকেলে নিয়ে এক্সরে করা হলে দেখা যায় তার কাধের কলার বোন ভেঙে গেছে। এর আগে পুলিশ যখন লাঠিচার্জ করে তখন সে ছিল সবার সামনে। 


আরো জানা যায় মাহতাব লিমন মিছিলের সামনে থেকে নিউজ কভার করছিলেন। তার খুব কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল পড়ে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। এখন তিনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। 


এছাড়াও ঢাকা ট্রিবিউনের জবি প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সোহান ফরাজি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি রাকিবুল ইসলাম,দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মুশফিকুর রহমান ইমন,দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি জান্নাতুন নাঈম,দৈনিক সংবাদের জবি প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসানসহ আরো অনেক সাংবাদিক আহত হয়েছেন।

Tag
আরও খবর